সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৪৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার   (২৫ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী  অফিসার জুবায়ের হোসেনের  সভাপতিত্বে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন  মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি, জাকির হোসাইন, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম , আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক,  কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার, ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বেশর আলী ফকির  প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ,  সুধীসমাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মধুপুরের যানজট, মাদক সহ বিভিন্ন দিক তুলে ধরে  আলোচনা করেন বক্তারা। উক্ত আলোচনা সভায় আসন্ন ৮ মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন, সে উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিশদভাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme