সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৫১৪ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বহুমূখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সহ শিক্ষাক্রম উৎসবের সমাপনী দিনে বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠাতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার ৩০ জানুয়ারী দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, চাপড়ী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস, ইউপি সদস্য সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব লাল মিয়া, যুগ্ম আহবায়ক শেখ সোহরাব, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মধুপুর পৌর শাখার আহবায়ক সালমা আক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডান্ডের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme