সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে রাস্তার উপর নির্মান সামগ্রী রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলার সেগুনবাগান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির নাজমুল হোসেন জানান, আদালত পাড়ার সেগুনবাগান এলাকার জহিরুল ইসলাম রাস্তার উপর নির্মান সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলেন। স্থানীয়রা বলার পরও তিনি বিষয়টি আমলে নেননি। বুধবার দুপুরে ইউএনও শামীমা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে নির্মান সামগ্রী সরিয়ে রাস্তার প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme