সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসময় চালকসহ ২ জন গুরুত্বর আহত হন।

পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেন(২৩) এর মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি মাজহারুল আমীন জানান, বুধবার ২১ ডিসেম্বর রাত ১০ টার দিকে মধুপুর পৌরসভা ভবনের সামনে মোটরসাইকেল ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের চালকসহ ২ আরোহী গুরুত্বর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চালকসহ ২ আরোহীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পরে ১ আরোহীর মৃত্যু হয়। নিহত মোশারফ উপজেলার পচিশ মাইল এলাকার আমরিতলা গ্রামের বাসিন্ধা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme