মধুপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে উপজেলার সকল সার ডিলারদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ডিলার ও সাংবাদিকবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন কৃষক যাতে নির্ধারিত মুল্যে এবং খুব সহজেই সার পায় সে ব্যাপারে ডিলারদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সারের কোন প্রকার ঘাটতি নেই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকটের অপচেষ্টা চালাচ্ছেন। ওইসব অসাধু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme