সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে হেরোইনসহ গ্রেফতার ১

  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন ফরিদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা পাগুর মোড়ে অভিযান পরিচালনা করে মোঃ রাজু আহাম্মেদ ওরফে রাজিব (২৩) নামে এক মাদক কারবারিকে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ওই এলাকার মোঃ খায়রুল ইসলাম এর ছেলে। এ সময় তার নিকট হতে পুলিশ এক গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। পরে মাদক কারবারির বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা দায়েরসহ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme