সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর বাজার উন্নয়নে আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে হীরণ বাজার উন্নয়নকল্পে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে বাজার পরিচলনা পরিষদের উদ্যোগে মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী-রাঁধা নগর গ্রামে প্রতিষ্ঠিত হীরণ বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাজারের প্রতিষ্ঠাতা ও জমিদাতা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম হীরণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান তালুকদার প্রমুখ।

হীরণ বাজারের মসজিদ উন্নয়নে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু এক লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।

পরে বাজার পরিচালনা পরিষদের কার্যালয় উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া করা হয়। এ সময় বণিক সমিতি, ব্যবসায়ী, এলাকাবাসী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme