সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক সভাপতি ও এম.এ. বাছেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এস. এম খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ
নেতা মেজর অব: আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস বিন হাকিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট নেয়া হয়।

এতে ১২৯ ভোট পেয়ে আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক সভাপতি এবং ৭০ ভোট পেয়ে এম. এ. বাছেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme