মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ১০ দফা দাবি, দ্রব্য মূল্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী’র বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আ: রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme