সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সরকারি হাসপাতালের দুই নারী দালালের কারাদন্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬০৫ বার দেখা হয়েছে।

মির্জাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই নারী দালালকে হাতেনাতে আটক করে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।  এছাড়াও হাছেন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

সে সদরের পুষ্টকামুরী গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।মঙ্গলবার জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মুক্তা বেগম (৩০) ও একই গ্রামের সালেহা বেগম (৩৬)।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের সদস্যরা নানাভাবে প্রভাবিত করে বিভিন্ন ক্লিনিকমুখী করে থাকে। এমন খবরে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আকস্মিক হাসপাতালে অভিযান চালান। পরে ধৃত দুই দালালকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে   অভিযান অব্যহত থাকবে বলে বিচারক জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme