শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৪২ বার দেখা হয়েছে।

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদীতে এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। ১৪ জুন বুধবার সকালে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের বন্ধ বৈষ্ণবেরচর এলাকার ফরিদ মিয়ার বাড়ির পাশে সজিব আলমের পুকুরের পানি থেকে বেওয়ারিশ এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে কে বা কাহারা ওই নবজাতকের লাশ পুকুরের পানিতে ফেলে রেখে যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই নবজাতকের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme