সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সংবাদকর্মীদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (২৩ মে) কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, এলেঙ্গা পৌরমেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ। খেলায় মধুপুর ও ধনবাড়ি উপজেলা সাংবাদিক দলকে ৮৪ রানে পরাজিত করে কালিহাতী ও ঘাটাইল উপজেলার সাংবাদিক দল চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের ক্রিকেট টুর্নামেন্টে ৪ টি দল অংশ গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme