সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে জরিমানা

  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ‘দেওয়ান বেকারি’ নামের এক বেকারির কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরশহরের ক্যাপ্টেন মোড় এলাকায় অবস্থিত ওই বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের ক্যাপ্টেন মোড় এলাকায় দেওয়ান বেকারি মালিক মো. মিন্টু দেওয়ান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্যের মধ্যে রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে বেকারির পণ্য তৈরি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই বেকারি কারখানায় অভিযান চালায় এবং ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুধু দেওয়ান বেকারি নয় সখিপুরের প্রতিটি বেকারিতেই ক্ষতিকারক পাউডার ব্যবহার করে ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল তৈরী করে থাকে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বেকারির পণ্য তৈরি করায় ওই বেকারির মালিক হাজী মো. মিন্টু দেওয়ানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme