সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুর সোনালী ব্যাংক ছোট নোট ও ছেঁড়া টাকা জমা নেয় না।।চরম ভোগান্তি গ্রাহকদের

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : টাঙ্গাইলের সোনালী ব্যাংক সখিপুর শাখা দীর্ঘদিন যাবৎ ছোট নোট(৫,১০,২০টাকা) ও সামান্য ছেঁড়া টাকা জমা নিচ্ছে না। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫টাকা,১০টাকা ও ২০টাকার বান্ডিল নিয়ে ক্যাশ কাউন্টারে ঘুরে বেড়াচ্ছে। জমা নিচ্ছে না।

বিশেষ অনুরোধে ২/৩বান্ডিল জামা নিলেও বান্ডিলে থাকা সামান্য ছেঁড়া টাকা বেছে বেছে আলাদা করে গ্রাহককে ফেরত দিয়ে দিচ্ছে। ফলে ব্যাংকের গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

ক্যাশ কাউন্টারের কয়েকজনের সাথে কথা বললে তারা জানান চেক দিয়ে টাকা উত্তোলনকারী ব্যাংকের গ্রাহকরা ছোট নোট ও ছেঁড়া নোট নিতে চায় না,সেজন্য আমরা ব্যাংকে জমা নেই না।

সোনালী ব্যাংক সখিপুর শাখার প্রিন্সিপাল অফিসার সাইফুল ইসলাম সাঈদ বলেন, ছেঁড়া টাকার বিষয়ে ক্যাশিয়ারদের বিশেষ ট্রেনিং দেওয়া আছে,সে কারনে জমা নেয় না। ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল লতিফ (এসপিও) বলেন, মেইন ব্রাঞ্চ ছোট নোট ও ছেঁড়া টাকা জমা নেয় না,সেজন্য আমরাও জমা নেই না।

সোনালী ব্যাংক সখিপুর শাখায় ব্যবসায়ীসহ গ্রাহকরা প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করতে এসে ছোট নোট ও ছেঁড়া টাকা নিয়ে সীমাহীন বিড়ম্বনা এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme