সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক উপ-পরিদর্শক ও এক আসামী।

সোমবার রাতে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা জামালপুর জেলায় কর্মরত।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, জামালপুর সদর উপজেলার নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুই আসামীর ডিএনএ পরীক্ষার জন্য একটি মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যায়। প্রচন্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত সাড়ে আট টার দিকে গোলাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। পুলিশ ও ফাযার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আরোহীদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাকরা কনস্টেবল নূরুল ইসলাম ও আসামী লালনকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক আজিজুর হক ও কনস্টেবল মোঃ সোহেল ও আসামী লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়। আসামী আব্দুল লতিফ ও উপ-পরিদর্শক আজিজুর হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নূরুল ইসলাম ও লালনের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme