সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল মাভাবিওপ্রবিতে ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ১১১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিওপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন -এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য ও পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতিবিম্ন শ্রদ্ধা জানানো হয়।

এরপর শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, তৃতীয়-চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ এবং ক্যাম্পাসস্থ্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয়।

পুস্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও যারা স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে জীবনকে উৎসর্গ করেছেন তাঁদের স্মরণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবন কে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের আজকের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠতম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

শোষিত- বঞ্চিত মানুষের মনের অব্যক্ত কথা যেন তাঁর বজ্র কন্ঠে বের হয়ে আসে, বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি উচ্চারণে, প্রতিটি শব্দে। বঙ্গবন্ধুর প্রতিটি উচ্চারণ ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে লাখোপ্রাণে।

গগনবিদারী আওয়াজ তুলে বঙ্গবন্ধুর ভাষণে সমর্থন জানায় উপস্থিত জনতা। তিনি আজ সেই ঐতিহাসিক দিনের কথা স্মরণ করে সবাইকে উজ্জীবিত হওয়ার আহবান জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার হতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme