সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে চাঁদা না দেয়ায় দোকানে তালা!

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৭৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে চাঁদা না দেয়ায় এক ভাঙারী ব্যবসায়ীর দোকানে তালা দেয়ার অভিযোগে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (৯ মে) মামলা দায়ের করা হয়েছে।

রতনগঞ্জ বাজারের ভাঙারী ব্যবসায়ী মো. মীর কাউছার দায়েরকৃত মামলায় অভিযোগ করেন, নাগবাড়ী ইউনিয়নের সোমজানী গ্রামের মৃত আ. হকের ছেলে মো. আয়নাল হক ওই বাজারে ব্যবসা করতে হলে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ২০ এপ্রিল(শনিবার) ৫-৬জন লোক সাথে নিয়ে ভয় দেখিয়ে দুইটি ১০০টাকা মূল্যমানের অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নাম সাক্ষর লিখে নেয়। চাঁদা না পেয়ে তারা ব্যবসায়ী মো. মীর কাউছারের ভাঙারী দোকানে তালা লাগিয়ে দেয়।

মো. মীর কাউছার সাক্ষর নেয়া অলিখিত নন-জুডিশিয়াল দুইটি স্ট্যাম্প উদ্ধার ও ও চাঁদা দাবির প্রতিকার চেয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme