কালিহাতীতে মাদক সহ গ্রেফতার এক

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ১১৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে মাদক সহ মো. আলাউদ্দিন (৩৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। সে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার ভোরে গোলচত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলস পরিবহনের বাসে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় দুইশ গ্রাম হেরোইন সহ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোরাদুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme