সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আন্ত:জেলা ছিনতাই দলের তিন সদস্য গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ১২১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে আন্ত:জেলা ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই চেকপোষ্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের দলিল উদ্দিনের ছেলে কদ্দুছ মাতাব্বর (৫২), চাদপুরের কচুয়া উপজেলার বড় কুলাগাও গ্রামের চান মিয়ার ছেলে তৈয়ব আলী (৬০) ও একই এলাকার কালাম মিয়ার ছেলে খবির উদ্দিন (৫৫)।

পুলিশ জানান, কদ্দুছ মাতাব্বর নিজের প্রাইভেটকার যোগে সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই করে থাকে।

দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় মেদি গ্রামের লাল মিয়ার ছেলে জালাল মিয়া ও এক মহিলাকে পুলিশ পরিচয়ে আটক করেন। এক পর্যায় তাদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে তারা তাদের ছেড়ে দিয়ে প্রাইটেকারযোগে ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা তাদের পিছু নিতে পারে ভেবে কিছুদুর যাওয়ার পর প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে রওনা করে।

এসময় খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছ ও সহকারি উপপরিদর্শক (এএসআই) রেজাউলের নেতৃত্বে পুলিশ মহাসড়কের গোড়াই এলাকায় তল্লাশী চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত (ঢাকা-মেট্রো-গ-১১-২৪৮৫ প্রাইভেটকার) সহ তাদের গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে নকল একজোড়া হাতের বালা, একটি চেইন ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেন।

আটককৃতদের মধ্যে চালক কদ্দুছ মাতাব্বরের নামে ফরিদপুরের কতোয়ালী, সাভার, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও ফরিদপুরের মধুখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক আন্ত:জেলা ছিনতাইকারী দলের ৩ সদস্যকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme