সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরের দাইন্যা কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাভু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সদর সার্কেল) মো. রেজাউর রহমান রেজা।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মীর মোশারফ হোসেন।

৭ নং দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরজ আলী,

দাইন্যা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক লক্ষন পাল প্রমুখ। এসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজের বাল্য বিয়ে, মাদক সেবন, মাদক বিক্রেতা ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করা হয়।

প্রতিটি মানুষকে মাদক থেকে দূরে সরে আসতে সকলকে আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme