সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘‌মাশরাফি জুনিয়র’

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১১১৯ বার দেখা হয়েছে।

বিনোদন প্রতিবেদক : ‌সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প নিয়ে দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘‌মাশরাফি জুনিয়র‘‌।

শনিবার (আগামী ২৮ নভেম্বর) রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘‌মাশরাফি জুনিয়র‘‌। মন্ডা ও মণি; দুই ভাইবোন। গ্রামের ভেতর দাপিয়ে বেড়ায় সারাটা দিন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো।

আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। ছক্কা-চারে ভরিয়ে মন্ডা যখন দল জিতিয়ে ফেরে, মন্ডার চাইতেও যেন বেশি খুশি হয় মণি। তার ভাই একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে! টিভিতে যেমন মাশরাফিদের দেখা যায় তেমনই দেখা যাবে তার ভাইকেও।

চারদিকে হবে নাম-ডাক। এই নিয়ে সারাক্ষন বিভোর মনি। কিন্তু তেমন কিছু হওয়ার আগে ক্রিকেট নিয়েই চেয়ারম্যানের সাথে কলহে জড়িয়ে পড়ে দুই ভাই বোন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মণিদের ঘরে লাগে আগুন গায়েব হয়ে যায় মন্ডা। কোথায় গেছে মন্ডা? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? নাকি ক্রিকেট খেলতে সে চলে গেছে শহরে?

ভাইয়ের খোঁজে মণি যখন শহরে এসে পৌঁছায় তার জীবনে একে একে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। ভাইয়ের খোঁজে মাঠে গিয়ে ভাগ্যে ক্রমে তাকে ধরতে হয় ক্রিকেটর ব্যাট বল! মণি উড়িয়ে দেয় প্রতিপক্ষের উইকেট। ক্রিকেট যে তার রক্তে!তাহলে কি ভাইয়ের মতো মণিও ক্রিকেটার হয়ে উঠবে?

পারবে কি সে তার ভাইয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে? সবাই যেমন বলে সত্যিই কি মণি ঠিক মাশরাফির মতো খেলে? মাঠের ক্রিকেট লড়াই, বাসার পিছুটানের ভয় ঘুঁচিয়ে মণিই কি হয়ে উঠবে সময়ের সেরা?
আহমেদ খান হীরকের এই গল্পে এই মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান।

ললিপপ প্রডাকশনের প্রযোজনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম ও আরো অনেকে।নাটকের লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme