সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বই উৎসব পালন

  • আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৭৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বই উৎসব ২০২১ পালন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমুখ। এ বছর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৪র্থ শ্রেণী পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে ৫ম শ্রেণীর দুইশত শিক্ষার্থীর মধ্যে ১২শত বই বিতরণ করা হয়েছে। বাকি শিক্ষার্থীর মধ্যে দুই/তিন দিনের মধ্যেই বিতরণ করা সম্ভব হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম।

কোভিড-১৯ মহামারীর কারণে এবতেদায়ী ১ম ও ২য় শ্রেণীতে তিন হাজার ও দাখিল ৬ষ্ঠও ৭ম শ্রেণীতে আট হাজার, মাধ্যমিক ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে বারো হাজার বই বিতরণ করা হয়েছে এবং ৯ম শ্রেণীর জন্য অল্প পরিমাণ বই আসলেও ৮ম শ্রেণীর কোনও বই এষনও আসেনি বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme