সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

  • আপডেট : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি শুক্রবার দুপুরে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী গবেষক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাইন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মওলানা ভাসানী ফাইন্ডেশনের মহাসচিব মো. মাহ্মুদুল হক সানু, খোদাই-খেদমতগারের সভাপতি মাওলানা ভাসানীর নাতি হাসরত খান ভাসানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭২ সালের ২২ জানুয়ারি ভারত সরকারের একটি জীপে করে তিনি মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সিমান্তে পৌঁছান। হালুয়াঘাটে তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ জেলার তৎকালীণ জেলা প্রশাসক খসরুজ্জামান চৌধুরী ও স্থানীয় নেতা-কর্মীসহ তাঁর ভক্ত অনুসারীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme