সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানীর মাজারের ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক এর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।

সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে মওলানা ভাসানীর মাজারে এ পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক যুক্তরাষ্ট্র এর নেত্রীবৃন্দ মওলানা ভাসানীর স্মৃতি বিজরিত স্থানগুলো প্রদক্ষিণ করেন। এসময় তাঁরা ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি বুলবুল খান মাহবুব এর কাছে মওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে সহযোগিতা করার কথা জানান।

এসময় ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক যুক্তরাষ্ট্র এর যুগ্ম-সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, উপদেষ্টা এম.এ শহীদ বাবলু, এম.এ সাদেক, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, মিরশরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মঈনুদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, ভাসানী ফাউন্ডেশন টাঙ্গাইল এর সভাপতি খন্দকার নাজিমুদ্দিন, কমিশনার মোঃ আলমগীর মামুন, মোঃ ফরিদুদ্দিনসহ ভাসানী পরিষদের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme