সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালন

  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ছাত্রনেতা শহীদ মির্জা আবু রায়হান খান জগলুর ৩৪তম শাহাদৎ বার্ষিকী সোমবার (৮ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদায় পালন করেছে পরিবারবর্গ ও জেলা ছাত্রদল।

এ উপলক্ষে শহরের শহীদ জগলু রোড়ে (পুরাতন আদালত রোড) তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণ ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে শহীদ জগলুর পরিবার, জেলা বিএনপি এবং ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শহীদ জগলুর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার মিছিলে পুলিশের গুলিবর্ষণে তিনি নিহত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme