সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর থানা পুলিশের আনন্দ উদযাপন

  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রবিবার বিকেল ৩ টার দিকে বাংলাদেশ পুলিশের আয়োজনে মধুপুর থানা চত্বরে এ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় থানার অফিসার ইনচার্জ তারিক কামালের সভাপতিত্বে এবং এস আই আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর (সার্কেল) শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সহ-সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, সহ- সভাপতি এডঃ ইয়াকুব আলী, সহ- সভাপতি বাপ্পু সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme