মহান স্বাধীনতা দিবসে টাঙ্গাইল স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৭৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

২৬ মার্চ (শুক্রবার) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পৌরউদ্যানে শহীদ বেদীতে সকল শহীদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক, শহিদ, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ডাঃ বাবুল হোসেন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, দপ্তর সম্পাদক আওয়াল, নাট্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ধর্ম সম্পাদক আবু তাহের, সহ-প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান,সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা শিশির দাস, মামুন, সাদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme