সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে এক ছেলেকে আরেক ছেলে বিয়ে, এলাকায় উত্তেজনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১০১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ছেলে যুবায়ের (১৯) এর সাথে অপর ছেলে আলতাব(৩০) এর বিবাহ সম্পন্ন হবার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী তাদেরকে পিটিয়ে থানা পুলিশের নিকট তুলে দেয়।

বুধবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁন শাহ (ফাইলা পাগলা) এর মাজার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার আলতাব কবিরাজির উদ্দেশ্যে সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজার পাড় রিয়াজ উদ্দিন এর বাড়িতে আসে। এ সময় তার সাথে পরী আছে এবং সে ছেলে থেকে মেয়ে হয়ে যায় বলে জানান। এ ধরনের কথা বলে ফুসলিয়ে বাগে এনে যথারীতি স্থানীয় কাজী মাসুদ রানাকে ডেকে এনে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে স্বাক্ষী ও উকিলের উপস্থিতিতে বিবাহ কাজ সম্পন্ন করে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে বিক্ষুদ্ধ এলাকাবাসী একত্রিত হয়ে মাজার পাড়ে নিয়ে বুধবার দুপুরে তাদেরকে বেধড়ক পেটায় এবং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের নিকট তুলে দেয়। পরে থানা পুলিশ তাদেরকে অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

সখিপুর থানার এসআই ওমর ফারুক বলেন, দাড়িয়াপুর এলাকায় ছেলের সাথে ছেলের বিয়ের ঘটনায় কাউকেই থানায় নিয়ে আসা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme