সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পাচারকালে প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার সন্ধ্যায় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বহেড়াতৈল সদর বিটের গড়গোবিন্দপুর এলাকা থেকে গাছের লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়।

এ সময় স্থানীয় বিটককর্তাসহ বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী সখীপুরের সংরক্ষিত শাল-গজারি কাঠ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৫ লাখ টাকার কাঠ জব্দ করে বন আইনে মামলা করা হয়েছে। অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme