সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এলেঙ্গায় পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ অভিযান চালায় র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, কালিহাতীর এলেঙ্গা বাজারে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর অবৈধ মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল।

এ সময় রদ্বা চন্দ্র সাহা (২৬), সাইফুল ইসলাম (৪০), ফয়সাল (২০), সবুজ মিয়া (৩০) ও খুসী মোহন দাসের (৫৮) দোকানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়। পরে কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান ওই পাঁচ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme