টাঙ্গাইলে ধান কেটে দিলো যুবলীগের নেতাকর্মীরা

  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের কৃষক ফজল মিয়ার জমির পাকা ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

শনিরবার (১ মে) জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিকের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা কৃষক ফজল মিয়ার জমির পাকা ধান বিনা-পারিশ্রমিকে কেটে মাড়াই করে বাড়ীতে পৌছে দেন। যুবলীগের নেতা-কর্মীদের এ উদ্যোগে খুশী কৃষকরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme