সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল, সম্পাদক সাজ্জাত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) কার্যকরি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর সভাপতি ও যায়যায়দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে নয়াদিগন্তের সখীপুর প্রতিনিধি তাইবুর রহমান, আমাদের সময়ের প্রতিনিধি ফজলুল হক বাপপা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ খবরের প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দৈনিক জনতার প্রতিনিধি জুয়েল রানা, অর্থ সম্পাদক পদে আজকালের খবরের প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে জুলহাস গায়েন, দপ্তর সম্পাদক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন নির্বাচিত হয়।

বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, সহকারি নির্বাচন কমিশনার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme