টাঙ্গাইলে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মমতা হেনা লাভলী এমপি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৮৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মমতা হেনা লাভলী এমপি।

মঙ্গলবার (২৫ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক অসাহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুছ সালেহীন, সহ-সভাপতি নাজমুছ নাহার, শামীমা খান, শহর যুব মহিলা লীগের সভাপতি চাদ সুলতানা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme