সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নাজিরুল ইসলাম সিদ্দিকী সেলিমের দাফন সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৬৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার বেতডোবার বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিরুল ইসলাম সিদ্দিকী (সেলিম ড্রাইভার) বৃহস্পতিবার সকাল ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আসর বিকাল সাড়ে ৫টায় মরহুম মুক্তিযোদ্ধার জানাজা নামাজ কালিহাতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

সেখানে তাঁকে রাষ্ট্রীয় সন্মান প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল। মৃত্যুকালে
তাঁর বসয় হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খাঁন মোহন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, ঘাটাইলের মুক্তিযোদ্ধাদের পক্ষে এমদাদুল হক খান হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

চট্রগ্রাম পেপার মিলে চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এই বীর মুক্তিযোদ্ধা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme