সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৭৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে (৪০) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে শরীরের নানা স্থানে কামড়িয়ে জখম করার অভিযোগ পাওয়া উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই নারীর গোপনাঙ্গে জখম হয়েছে। সেখান থেকে রক্ত ঝরছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ রয়েছে।

জানা যায়, স্থানীয় দিনা চন্দ্র, মন্টু কুমার ও সবদুল নামের তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার রাতে ওই নারীর বাড়িতে যান। পরে তারা ওই নারীকে ডেকে ঘরের বাইরে আনেন। এরপর জোর করে বাড়ির পাশের বনে নিয়ে তার উপর ধর্ষণের চেষ্টা চালান। ওই বখাটেরা ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের নানা স্থানে কামড় দিয়ে জখম করে ফেলে যান।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ওই নারীর মুখমণ্ডলে কামড়ের দাগ রয়েছে। ধর্ষণের ঘটনা শোনার পর ওই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া বলেন, বিষয়টি শুনে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। ওই নারী সুস্থ হলে মামলা করবেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme