সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে আদিবাসী নারীকে ধর্ষণের ঘটনায় তিন জনের নামে মামলা

  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৯৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার বিকেলে ওই নারী বাদী হয়ে তিন জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।

এ মামলায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামের টেংগু সরকারের ছেলে দীনা সরকার (৩৪), নারায়ন চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩২) এবং ময়নাল মিয়ার ছেলে সবদুল মিয়াকে (৩৮) আসামি করা হয়েছে।

ভূক্তভোগীর দেবর জানান, বৃহস্পতিবার রাতে ওই তিন যুবক মদ পান করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর বাড়িতে যায়। পরে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তারা এতে ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে আহত করে। আহত নারীকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ ও যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার অবস্থা ভাল নয় ।

সখীপুর থানার অফিসার্স ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, এ ঘনটায় সখীপুর থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme