সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্ত্রী’র নির্যাতনের শিকার স্বামীর পক্ষে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে তালাক প্রাপ্ত স্ত্রী’র নানাভাবে নির্যাতনে শিকার স্বামী আব্দুল লতিফ মিয়ার পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ।

মঙ্গলবার সকালে উপজেলার সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপরা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

তালাকপ্রাপ্ত স্ত্রী’র নির্যাতন ও জোরপূর্বক বাড়িতে থাকার মানববন্ধনে আব্দুল লতিফ মিয়া কান্নাসুরে বলেন, দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারনে গত ছয় মাস আগে আমার স্ত্রী আয়শা খানমকে তালাক দেই, এবং তা যথা নিয়মে কার্যকর হয়। তিনি একজন তালাকপ্রাপ্তা হয়েও জোরপূর্বক আমার বাড়িঘর দখল করে আছেন। আমার বৃদ্ধ মাকে নিয়ে অন্যত্র থাকছি। নিরুপায় হয়ে ওই নারীর বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করি। সেই অভিযোগ তদন্ত করতেই এসআই শাহীন আমার বাড়িতে যান। সাবেক ইউপি সদস্যসহ স্থানীয়দের উপস্থিতিতে ওই মহিলাকে তালাক প্রাপ্ত হওয়ার ঘটনা ও নির্যাতনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রমাণিত হয়। এরপরও ওই নারী এবং এলাকার কিছু কুচক্রী মহল আমার বাড়িঘর দখল ও নানাভাবে হয়রানিতে লিপ্ত রয়েছেন। আমি এর প্রতিকার চাই।

এ মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন, আব্দুল লতিফ মিয়া মা খামিরুন নেছা ও বড় ভাই মিনহাজ উদ্দিন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme