টাঙ্গাইলের ৩টি পৌর এলাকায় চলছে বিধিনিষেধ

  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা সংক্রমন প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ।

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ ষষ্ঠ দিন ও কালিহাতী পৌর এলাকায় তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে।

কঠোর বিধিনিষেধের মধ্যে টাঙ্গাইল বাসটার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস। পৌর এলাকার সড়কে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়াও কিছু কিছু দোকানও খুলেছে। বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশের টহল দিচ্ছে এবং চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme