মধুপুরে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লকডাউনের প্রথম দিনে সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

সোমবার (২৮জুন) সকালে উপজেলা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমলসহ বিভিন্ন দোকানপাট খোলা রাখায় কয়েকজন জন ব্যাবসায়ীকে জরিমানা করেন এবং সকল দোকান পাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং এর মাধ্যমে সকলকেই মাস্ক এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ দেন। সেই সাথে এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইন প্রয়োগ করা হবেও বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এম. এ. করিম, মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আ: হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme