সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন

  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১১৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি টাঙ্গাইল শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। সাবেক এই ছাত্রনেতার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

স্বজনরা জানান, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন। বুধবার বাদ যোহর টাঙ্গাইল গোরস্থান মসজিদে নামাজে যানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হবে।

জানা যায়, ১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে গঠন করা হয় জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রথম কমিটি। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন খন্দকার এনামুল করিম শহীদ। একই বছর আগস্টে আহ্বায়ক কমিটি ভেঙে এনামুল করিম শহীদকে সভাপতি এবং গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদল-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যদিয়ে বিলুপ্ত হয় ভাসানী ন্যাপপন্থী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রদল’-এর। ১৯৮০ সালের মাঝামাঝি পর্যন্ত এনামুল করিম শহীদ-গোলাম হোসেন কমিটি দায়িত্ব পালন করে।

এছাড়াও তিনি টাঙ্গাইল জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme