সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে সখীপুর উপজেলা প্রশাসন। নিয়মিত পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

এর অংশ আজ বুধবার স্বাস্থ্যবিধি ও লকডাউনে সরকার আরোপিত বিধি-নিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ মামলায় ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভাসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক টিম কাজ করছেন। এদের সাথে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, সাংবাদিক ও আনসার সদস্যরাও সহযোগিতা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি চিত্রা শিকারী বলেন, নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে সর্ব সাধারণের জীবন রক্ষায় কাজ করছি। অথচ তাদের মধ্যে জীবনের কোনো মায়া আছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকে নিজ নিজ অবস্থা থেকে সচেতন হলেই সংক্রমনের হার কমিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme