ঘাটাইলে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় সিনথিয়া (০৪) একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিনথিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের দক্ষিণ কর্ণা গ্রামের খসরু মিয়ার মেয়ে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, সিনথিয়া তার পরিবারের সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে অটোরিকশায় পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। এসময় শিশুটি অটোরিকশা থেকে নেমে একাই রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme