সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের বিয়ের খবর শুনে গলায় উড়না পেঁচিয়ে শিউলী আক্তার (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিউলী ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে এবং বোয়ালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রেমিকের বিয়ের খবর শুনে শিউলী ২/৩দিন ধরেই কান্নাকাটি করছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী কলেজের এসাইনমেন্ট জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী তার পরিবারের লোকজনকে জানায় শিউলীকে জঙ্গলের ভেতর দেখে আসলাম। খবর পেয়ে শিউলীকে খোঁজতে গিয়ে সামাজিক বনায়নের গাছের ডালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme