সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কালোবাজারি ৩০০ বস্তা সারসহ গ্রেফতার ২

  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী থেকে কালোবাজারির ৩০০ বস্তা সারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রাজাবাড়ী রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফাতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কান্দারপাড়া এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মো. মোতালেবের ছেলে মো. মঞ্জিল ইসলাম (২০)।

টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, অনেক জেলায় সারের বেশি চাহিদা রয়েছে। সে সব জেলায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লাভে সরকারের ভর্তুকি দেওয়া সার কালোবাজারে বিক্রয় করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টার দিকে তিনিসহ স্কোয়াড কমান্ডার এসএসপি মোহাম্মদ মুশফিকুর রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২০০ বস্তা পটাশ সার, ১০০ বস্তা টিএসপি সার, নগদ ২লাখ টাকাসহ একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme