সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে স্ত্রী হত্যার তিনদিন পর অভিযুক্ত আসামী স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী বানু বেগমকে খুনের অভিযুক্ত আসামী স্বামী আলফাজ মিয়া (৪৫) এর ঝলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মৃত্যুর তিনদিন পর এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে উপজেলার এলাসিন গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলফাজ মিয়া এলাসি ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা হতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ায় পর হত্যা না আত্মহত্যা তা বুঝতে পারবো।

উল্লেখ্য, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের লাশ পাওয়া যায়। এ ঘটনার প্রধান আসামী ছিলেন স্বামী আলফাজ মিয়া।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme