সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী পূজা মন্ডব কমিটির সাথে পুলিশের মতিবিনিময় সভা

  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালুহাতী : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ১৮২ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে কালিহাতী থানা পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: শরিফুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির প্রায় কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: শরিফুল হক বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতির নির্যাস হলো- ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় সম্প্রীতি। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা,পবিত্র সংবিধান -সর্বত্রই ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও একটি কথা বারবার বলেন- ধর্ম যার যার, উৎসব সবার। অতএব, সকলে মিলে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা সুষ্ঠু ভাবে আসন্ন দূর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme