সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরামহীন প্রচারণায় সোহেল আনছারী

  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১১৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিরামহীন প্রচার-প্রচারনা, সভা ও সমাবেশ করছেন (সরকারি সা’দত কলেজর সাবেক এজিএস) সোহেল আনছারী। দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন ও বিজয়ী হবেন- এমন বিশ্বাস নিয়ে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার(৯ অক্টোবর) দিনব্যাপি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।

এ প্রসঙ্গে সোহেল আনছারী বলেন, ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। সরকারি সা’দত কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি । আগামী দিনেও সেটা অব্যাহত রাখবো।

আওয়ামীলীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। প্রতিটা নির্বাচনে দলীয় প্রতিক নৌকার সম্মান রক্ষায় ভোটের মাঠে থেকেছি। বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও মন উজাড় করে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রান চেষ্টা করি এবং সফলতা লাভ করি।

তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে রাতদিন বিরামহীন প্রচার-প্রচারনা, গণসংযোগ, সভা-সমাবেশ করে যাচ্ছি। আমার বিশ্বাস-দল আমাকে এবার মনোনয়ন দেবে। দল মনোনয়ন দিলে জনগণের ব্যাপক ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হব। নির্বাচিত হতে পারলে করটিয়া ইউনিয়ন পরিষদকে জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। এছাড়া, ইউনিয়ন পরিষদকে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবো। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন কাজ এগিয়ে নিব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme