সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মামলায় জর্জরিত এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জর্জরিত সিরাজুল ইসলাম খান নামের এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে পরিবার ও তাঁর নামে একাধিক মিথ্যা- হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানান তি‌নি। ভুক্তভোগী সিরাজুল ইসলাম খান উপজেলার ইছাদিঘী ডাবাইলপাড়া গ্রামের মৃত মোছলেম উদ্দিন খানের ছেলে।

লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম দাবি করেন, ১৯৬৩ সালে মসজিদ ও মাদরাসা করার উদ্দেশ্যে সিরাজুল ইসলামের নানা আয়াত আলী ফকির ২১৬৪ দাগের একটি জমি ওয়াকফ দলিল করে দেন। যার খতিয়ান নং ৭৩৫ ও ১৬৪৫। ওই জমিতে বর্তমানে একটি মসজিদ ও একটি মাদরাসা রয়েছে। সিরাজুল ইসলাম মসজিদ ও মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ওই জমি আত্মসাৎ করতে স্থানীয় মৃত ইদ্রিস আলীর ছেলে আবদুল হান্নান, আবদুল মান্নান ও হারুনুর রশিদ বিভিন্ন সময়ে সিরাজুল ইসলামের নামে একাধিক মামলা দায়ের করছেন। এছাড়া অপরিচিত লোকদের বাদী করেও সিরাজুল ইসলামের নামে আরও একাধিক মামলা করা হয়েছে।

সিরাজুল ইসলাম আরও বলেন, সম্প্রতি আবদুল হান্নান, আবদুল মান্নান ও হারুন এই তিন ভাইসহ স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী মিলে আমি ও আমার পরিবারকে হত্যা করার পরিকল্পনা করেছেন।

এমতাবস্থায় আমি এই হয়রানিমূলক মামলা থেকে রেহাই ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি চাই।

প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান ও ইছাদিঘী গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme