সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর উপ-নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে রবিবার মনোনয়ন জমার শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী উপজেলা মহিলা লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের ৪ জন ও বিএনপি’র ১ জন মনোনয়নপত্র ক্রয় করেন।

রবিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী ভূঞাপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. নার্গিস বেগম তার মনোনয়নপত্র দাখিল করেন। অন্য ৪ মনোনয়নপত্র ক্রয়কারী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। আগামীকাল সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য্য রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme