সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, প্রফেসর ড. শামীম আল মামুন, সহযোগী অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রলীগ নেতা মানিক শীল। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme